Gallery





Upcoming Events
প্রতিটি সুঁচের ছোঁয়ায় গাঁথা এক গল্প
আমাদের লক্ষ্য হল বাংলা নকশিকাঁথার ঐতিহ্য, নারীদের সৃজনশীলতা ও কারিগরি দক্ষতাকে বিশ্বমঞ্চে তুলে ধরা। আমরা শুধু হস্তশিল্প পণ্য বিক্রি করি না—আমরা গল্প বলি, এবং শিল্পীদের সম্মান জানাই এবং শিল্পী তৈরি করা ।
মাটির ছোঁয়ায় প্রাণ পায় শিল্প
মাটি শুধু উপাদান নয়, এটা আমাদের শিকড়। আসুন, একসাথে উদযাপন করি মাটির শিল্প—যা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং সৃজনশীলতার নিঃশব্দ সাক্ষ্য
নমস্কার
Elitemig এর পক্ষ থেকে অভিনন্দন। আধুনিক সভ্যতার ভিড়ে বাঙালির ঐতিহ্যবাহী অনেক কুটীরশিল্প এখন বিলুপ্ত প্রায়। এইসব বিলুপ্তপ্রায় কুটিরশিল্পকে ধরে রাখার জন্যে আমাদের এই প্রচেষ্টা।
Upcoming Program
মাটির গল্প, প্রাণের ছোঁয়া প্রতিটা মৃৎশিল্প যেন এক একটি শব্দহীন কবিতা—শিল্পীর হৃদয়ের ভাষায় রচিত। কাঁচা মাটির গন্ধে মিশে থাকে অতীতের ছোঁয়া, আর প্রতিটি কারুকাজে ধরা পড়ে দক্ষ হাতে গড়া জীবনের ছাপ।
আমাদের এই সংগ্রহে আপনি পাবেন বাংলার মৃৎশিল্পের চিরন্তন রূপ—চড়ক ঘোড়া, প্রদীপ, পুতুল, ফুলদানি কিংবা প্রতিকৃতি—সবই হাতে তৈরি, ভালোবাসায় গড়া। আমরা শুধু পণ্য নয়, শিল্পীর গল্পও পৌঁছে দিই আপনার কাছে। যে হাতে গড়া হয় এই অসাধারণ সৃষ্টি, তার নাম জানার অধিকারও আপনার আছে।
Our Customize Terracotta Thala





